Print Date & Time : 25 October 2026 Sunday 06:41 pm

আমরা জিততেই মাঠে নামবো: কেপ ভার্দের প্রেসিডেন্ট

image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি বিশ্বকাপের নকআউট পর্বে উঠে তাক লাগিয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। তাই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নেভেস বলেন, আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জিততেই মাঠে নামব। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের ক্ষুধা প্রবল থাকে, তখন অনেক কিছুই সম্ভব।

তিনি আরও বলেন, কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে।

নেভেসের মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার মূল লক্ষ্যই ছিল সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা।

তার ভাষায়, আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। সেই ভাগ্যই আমাদের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড় করিয়েছে। তাই আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের ইচ্ছা নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই—পরের রাউন্ডে ওঠা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে কতটা লড়াই করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা

—জা. অর্থনীতি/এএইচএ