Print Date & Time : 08 November 2026 Sunday 08:31 pm

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন

image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বিভাগটির নতুন নাম হবে বাংলায় ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ।

এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের কার্যরত সব ফাইন্যান্স কোম্পানি ও তফসিলি ব্যাংককে বিষয়টি জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের ইংরেজি নাম Department of Financial Institutions and Markets (DFIM) পরিবর্তন করে Finance Company Regulation & Policy Department (FCRPD) এবং বাংলা নাম আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ পরিবর্তন করে ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিভাগের নতুন নামকরণে ফাইন্যান্স কোম্পানিগুলোর তদারকি, প্রবিধান প্রণয়ন ও নীতিনির্ধারণমূলক দায়িত্ব আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে।

—জা.অর্থনীতি/এনজে