Print Date & Time : 08 November 2026 Sunday 04:02 am

পাবনায় আশ্রমের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি, যুবক আটক

image

পাবনা প্রতিনিধি: পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙ্গে চুরি হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। 

আটক মৃদুল হোসেন (২৪) আশ্রম সংলগ্ন হেমায়েতপুর বুদেরহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার ভোর রাতে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিক্তিতে মৃদুল হোসেনকে শনাক্ত করে।

শুক্রবার (২৬ জুন) রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মৃদুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরি করা কিছু টাকা উদ্ধার করা হয়। 

পুলিশ আরও জানায়, এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে আটক মৃদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এনজে