Print Date & Time : 08 November 2026 Sunday 03:24 pm

লালমনিরহাটে বজ্রপাতে মাদরাসা ছাত্রীর মৃত্যু

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় বজ্রপাতে শরিফা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফা ওই এলাকার সিএনজিচালক শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রাদের বরাত দিয়ে পুলিশ জানান, দুপুরে মাঠে দাদা অনিজুল্লাহর কেটে রাখা ধানের বোঝা বাড়িতে নিয়ে যাচ্ছিল শরিফা। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।