Print Date & Time : 14 October 2026 Wednesday 01:24 pm

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন

image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দোতলায় তিনটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের ‘রাজশাহী স্টোর’ থেকে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের বরাতে দিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সকালে হঠাৎ ওই দোকান থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং তা চারদিকে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন।

দোকানের মালিকরা জানান, আগুনে তাদের দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে এবং এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

—জা. অর্থনীতি/এলএটি