Print Date & Time : 07 November 2026 Saturday 03:39 am

লেবাননে হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান।

শনিবার (২০ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হলো। যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও লেবাননের কোনো ভূখণ্ড দখল করার যেকোনো ইসরায়েলি প্রচেষ্টাকে প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

উল্লেখ্য, লেবাননে নতুন করে চালানো ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

—জা. অর্থনীতি/আইবিএম