Print Date & Time : 08 November 2026 Sunday 02:48 am

হ্যাটট্রিকের পর কাঁদলেন মেসি, জানালেন আসল সত্য

image

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচে তিন গোল করলেও প্রথম গোলের পর তাকে মাঠে চোখের পানি ফেলতে দেখা যায়, যা নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে মেসি জানান, তার এই আবেগ ফুটবলের কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রভাব ছিল। তিনি বলেন, “আমি কিছু কঠিন ও জটিল দিনের মধ্য দিয়ে গিয়েছি। এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।” তবে এই তারকা ফুটবলার তার সেই ব্যক্তিগত সমস্যার বিস্তারিত আর প্রকাশ করেননি।

ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও প্রতিক্রিয়া জানান— আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, দলের কোচ লিওনেল স্কালোনি এবং বিশ্ব ফুটবলের সংশ্লিষ্ট ক্রীড়া বিশ্লেষকরা।

মেসি আরও জানান, এই কঠিন সময়ে সতীর্থ ও দলের সবাই তাকে মানসিকভাবে দারুণ সহায়তা করেছে এবং এখনকার মুহূর্তগুলো তিনি উপভোগ করছেন। 

অন্যদিকে কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসি সম্পর্কে বলার মতো নতুন কোনো শব্দ নেই, তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি অনন্য। এই ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের মাইলফলক স্পর্শ করলেন এবং টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও এগিয়ে গেলেন।