Print Date & Time : 07 November 2026 Saturday 10:12 pm

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক আশিকুর রহমান

image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (১৪ জুন) তাকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়।

​মোহাম্মদ আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংকিং ইন্সপেকশন-২, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট (সিবিএসপি), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (SME) বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

​শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি ‘দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ’ থেকে ডিএআইবিবি  ডিগ্রি লাভ করেন।

​পেশাগত দায়িত্ব পালন ও উচ্চতর প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, এল সালভাদর, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ একাধিকবার সফর করেছেন। 

​মোহাম্মদ আশিকুর রহমান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

—জা. অর্থনীতি/এনজে