Print Date & Time : 07 November 2026 Saturday 11:03 pm

রিয়া হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

image

পাবনা প্রতিনিধি: পাবনায় নবম শ্রেণীর ছাত্রী রিয়া খাতুন (১৫) হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার (৭ জুন) দুপুরে মাওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা রিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে দেশে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও তোলেন তারা। বিক্ষোভের কারণে রাস্তার দুই পাশে যানবাহন আটকে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ৩ জুন সকালে পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় পদ্মা নদীতে বস্তাবন্দি অবস্থায় স্কুলছাত্রী রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি