Print Date & Time : 28 October 2026 Wednesday 06:21 am

কলাপাড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

image

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক সেতুতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী নামে ১ ব্যক্তি নিহত ও ৮ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের একটি বাস সেতু পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও আট যাত্রী গুরুতর আহত হন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে হারুন গাজী মারা যান।

ওসি আরও জানান, অন্য আহতরা কলাপাড়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ঘাতক সাকুরা বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি