Print Date & Time : 08 November 2026 Sunday 03:05 am

গোবিন্দগঞ্জে মদ্যপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ পানে সোহাগ মন্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মন্ডল নামে আরও দুজন অসুস্থ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহাগ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে দেশি মদ পান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মারা যান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি