Print Date & Time : 07 November 2026 Saturday 03:33 am

ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে শহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোডে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাইদ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, "পৌরসভা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ডেঙ্গুর লার্ভা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শনিবার আমরা এই অভিযান চালাবো। অনেকেই খোলা জায়গায় অথবা ড্রেনে ময়লা ফেলে দিচ্ছেন। সবাই যদি যেখানে-সেখানে রাস্তাঘাটে ময়লা ফেলে পরিবেশ নোংরা করে রাখেন, তবে বর্জ্য ব্যবস্থাপনা অনেক কঠিন হয়ে পড়ে।"

তিনি শহরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে সুনির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ।

—জা. অর্থনীতি/এলএটি