Print Date & Time : 07 November 2026 Saturday 06:38 pm

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করতে চায় সরকার

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলায় মোগলহাট ইউনিয়নে ধরলা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্থলবন্দরটি পুনরায় সরকার চালু করতে চায়। এর সম্ভাব্যতা যাচাই করতে সেটি পরিদর্শন করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, মোগলহাট স্থলবন্দরটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী। একসময় এ বন্দর দিয়ে মানুষের যাতায়াত ছিল, যানবাহন ও পণ্য আনা-নেওয়া ছিল। এটি পুনরায় চালু করতে সরকার উদ্যোগ নিতে চায়। ভবিষ্যতে এটি নিয়ে কীভাবে কাজ করা যায়, তার সম্ভাব্যতা যাচাই করতে আজকের এই প্রাথমিক পরিদর্শন। এ বিষয়ে মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। এটি প্রাথমিক স্টেজের একটি ভিজিট।

এ সময় উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এর আগে সকালে একদিনের সরকারি সফরে তিনি লালমনিরহাট পৌঁছান। পরে পরিত্যক্ত এ বন্দরটির বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা ঘুরে দেখেন তিনি।

—জা. অর্থনীতি/এনজে