Print Date & Time : 08 November 2026 Sunday 03:06 am

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঘটনাস্থলেই নিহত হয় মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২) এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের মাহিমের শিশুকন্যা আফরিন খাতুন (৪) ও মাহিমের ভাগ্নে যশোর ঝিকরগাছার সজিবউদ্দীনের ছেলে আকবর হোসেন (১০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। 

জানা যায়, ইজিবাইক চালক আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে যাত্রী নিয়ে গাংনী উপজেলার বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশু আফরিন এবং আকবরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক আরিফুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আফরিন খাতুন ও তার ফুপাতো ভাই আকবর হোসেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক, ইজিবাইক ও নিহত আরিফুলের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

—জা. অর্থনীতি/এনজে