Print Date & Time : 07 November 2026 Saturday 05:15 pm

বিশ্ব পরিবেশ দিবসে ছাত্র জমিয়তের বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা

image

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেন এর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে  কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা বর্তমানে বিশ্ববাসীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামও পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে।

তিনি আরও বলেন, একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, থানা এবং শিক্ষা প্রতিষ্ঠান শাখাকে নিজ নিজ এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করা হয়।

বিবৃতিতে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতামূলক প্রচারাভিযান এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

জা. অর্থনীতি/ উমার