Print Date & Time : 07 November 2026 Saturday 10:53 pm

আয়াতুল্লাহ খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান

image

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইরান। 

এ উপলক্ষে একটি বিশেষ সদর দপ্তর গঠন করা হয়েছে এবং জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানাজার তারিখ ঘোষণা করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে ৩ দশকেরও বেশি সময় দায়িত্ব পালনকারী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম আঘাতে নিহত হন। ওই হামলার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। তবে হামলায় আহত হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে খুব কমই দেখা দিয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গত এপ্রিল মাসে সাবেক সর্বোচ্চ নেতার মৃত্যুর ৪০তম দিন উপলক্ষে হাজারো মানুষ স্মরণসভায় অংশ নিলেও যুদ্ধ পরিস্থিতির কারণে পূর্বঘোষিত রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি। 

—জা. অর্থনীতি/এনজে