Print Date & Time : 04 November 2026 Wednesday 03:02 am

সহকর্মীদের ভোটে নির্বাচিত পপুলার চয়েস প্রতিবেদন

image

নিজস্ব প্রতিবেদক: দৈনিক জাতীয় অর্থনীতির নবযাত্রা শুরু হয় ১ ফেব্রুয়ারি ২০২৬। ২২ মে পত্রিকাটি প্রকাশের ১০০ দিন পূর্ণ হয়েছে। 

এই উপলক্ষ্যে প্রিন্ট ভার্সনে ১০০ দিনে প্রকাশিত প্রতিবেদনগুলো মূল্যায়ন করা হয়েছে। সহকর্মীদের ভোটে তিনটি প্রতিবেদন ‘পপুলার চয়েস প্রতিবেদন’ হিসেবে নির্বাচিত হয়েছে। 

প্রতিবেদন তিনটি প্রণয়নের জন্য দুইজন প্রতিবেদনকে সম্মাননা দেওয়া হয়েছে। 

শনিবার (২৩ মে) জাতীয় অর্থনীতির অফিসে অনানুষ্ঠানিক এক আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

প্রতিবেদনগুলোর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে ৩ ফেব্রুয়ারি প্রকাশিত গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার: বৈধ কোন চুক্তি নেই ওরিয়নের। 

দ্বিতীয় স্থান অর্জন করেছে ১৩ মে প্রকাশিত প্রি-পেইড মিটার: সেবার নামে চার্জ কাটার অত্যাচার। তৃতীয় স্থান অর্জন করেছে ৫ মে প্রকাশিত ৬গোষ্ঠীর কাছে জিম্মি ব্যাংক খাত।

—জা.অর্থনীতি/এনজে