Print Date & Time : 07 November 2026 Saturday 05:24 pm

দেশের বাজারে আজ সোনার দাম কত?

image

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

গত বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বুধবার (১৩ মে) একই দামে বিক্রি হচ্ছে সোনা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৬ মে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে।

—জা.অর্থনীতি/এএইচএ