Print Date & Time : 08 November 2026 Sunday 03:43 pm

চার মাসে দেশে বজ্রপাতে ৭২ জনের মৃত্যু

image

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম ৪ মাসে বজ্রপাতে দেশে ৭২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষক।

শনিবার (২ মে) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বজ্রপাতে মৃত্যুর তালিকায় এগিয়ে রয়েছেন কৃষকরাই। সর্বশেষ গত ২৬ এপ্রিল বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৪ জন।

এতে আরও বলা হয়, মে দিবস উপলক্ষে শুক্রবার মুন্সিগঞ্জের আড়িয়াল বিল এলাকায় সরেজমিনে গিয়ে শতাধিক কৃষকের মাঝে বজ্রপাত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে কৃষকদের নিরাপদ থাকার বিভিন্ন কৌশলও শেখানো হয়। সংগঠনটির পক্ষ থেকে কৃষকদের জন্য ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশনার কথা জানানো হয়।

—জা.অর্থনীতি/এনজে